অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় ১৫ জন নিহত : আল শাবাবের দায় স্বীকার

সোমালিয়ার কেন্দ্রস্থলে , একটি জনবহুল রেস্টুরেন্টে আত্মঘাতী একজন বোমাবাজ বিস্ফোরণ ঘটালে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

জঙ্গি গোষ্ঠি আল শাবাব আজ বেলেদুয়েনে শহরেঐ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলে যে ঐ বোমা হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইথোপিয়া ও জিবুতির সৈন্যরা । আল শাবাবের বিরুদ্ধে লড়াই করতে যে সব বিদেশি সৈন্য এখন সোমালিয়ায় রয়েছে তাদের কাছে সাধারণত এ ধরণের ছোট রেস্টুরেন্ট খুব জনপ্রিয়। আল শাবাব বলছে যে ঐ বিস্ফোরণে ইথোপিয়ার ১৩ জন সৈন্য সহ ২০ জনের ও বেশি লোক নিহত হয়েছে।

আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত এই জঙ্গি গোষ্ঠিটি বলছে যে তাদের এই সব আক্রমণ হচ্ছে সোমালিয়ায় বিদেশি সৈন্যদের উপস্থিতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা।
This item is part of
XS
SM
MD
LG