অ্যাকসেসিবিলিটি লিংক

ফোক্সওয়াগন বলেছে কার্বন নির্গমন এবং জ্বালানী সংক্রান্ত যে প্রতারনার কথা বলা হয়েছিল তা প্রকট নয়।

জার্মান গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোক্সওয়াগন কতৃপক্ষ বলেছে তাদের গাড়ীতে কার্বন ডাই অক্সাইড নির্গমন সংক্রান্ত যে সমস্যার কথা বলা হয়েছিল তা তেমন বড়ো সমস্যা নয়।

ফোক্সওয়াগন বলেছে কার্বন নির্গমন এবং জ্বালানী সংক্রান্ত যে প্রতারনার কথা বলা হয়েছিল তা প্রকট নয়। কর্তৃপক্ষ জানায় হাতে গোনা মাত্র কয়েকটি মডেলের গাড়ীতে নির্গন সামান্য সমস্যা রয়েছে।

কোম্পানীর এক বিবৃতিতে বলা হয় Polo, Scirocco, Jetta, Golf and Passat সহ তাদের মোট ৯টা মডেলের গাড়ীতে সামান্য ত্রুটি ধরা পড়েছে যা তাদের মোট উৎপাদনের ১ শতাংশেরও কম।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের The U.S. Environmental Protection Agency বলেছে যুক্তরাষ্ট্রে ফোক্সওয়াগন কোম্পানীর ৫ লক্ষ ডিজেলচালিত গাড়ীতে ত্রুটি রয়েছে যার জন্য ১৮০০ কোটি ডলার জরিমানা হওয়া উচিৎ। উত্তর আমেরিককার কিছু ল ফার্ম এবং ইউরোপ জার্মানীসহ বেশকিছু দেশ ঐ কোম্পানীর বিরুদ্ধে মামলা করে।

This item is part of
XS
SM
MD
LG