অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স ইসলামিক স্টেটের ভিডিওতে দ্বিতীয় এক ফরাসী নাগরিককে শনাক্ত করেছে

Australia France
Australia France

ফরাসী কর্মকর্তারা বলেছেন একজন আমেরিকান ত্রাণকর্মীর শিরশ্ছেদ করা মাথা এবং অন্তত ১৮ জন সিরিয়ান সেনার শিরশ্ছেদ দেখানো হয় যে ভিডিওতে সেটিতে যে চরমপন্থীরা আছে তাদের মধ্যে তারা দ্বিতীয় এক ফরাসী নাগরিককে শনাক্ত করেছে।

অস্ট্রেলিয়ায় এক সফরের সময়, বুধবার প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ বলেছেন ইসলামিক স্টেট গ্রুপ যে ভিডিও প্রকাশ করেছে তাতে দুই ফরাসী নাগরিক আছে। তিনি অতিরিক্ত কোন তথ্য আর দেননি।

তদন্তকারীরা বলেছেন তারা মনে করেন দ্বিতীয় ব্যক্তির বয়স ২২ বছর এবং সে প্যারিসের উপকন্ঠে থাকতো এবং এক বছর আগে সে সিরিয়ায় গেছে।

This item is part of
XS
SM
MD
LG