অ্যাকসেসিবিলিটি লিংক

নুতন নিরাপত্তা আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ 

শনিবার লক্ষ লক্ষ প্রতিবাদকারী ফ্রান্সে নুতন নিরাপত্তা আইনের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিক্ষোভে অংশ নেনI ফ্রান্সে ইতিমধ্যেই একজন কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর করার কারণে অশান্ত পরিস্থিতি বিরাজ করছেI

প্যারিস শহরে প্রায় ৪৬,০০০ জনগণ বিক্ষোভ দেখান; এবং বোর্দো, লিলে, মন্টপেলিয়ার এবং ন্যান্টেসসহ ৭০টি শহরে ১,৩৩,০০০ জনগণ নুতন নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেনI

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, কৃষ্ণাঙ্গ প্রযোজকের ওপর পুলিশি হামলাকে ফ্রান্সের জন্য অপমানকর বলে উল্লেখ করেছেনI এই ঘটনা ফ্রান্সের ধারাবাহিক বর্ণবাদের উদ্বেগকে বহুগুন বৃদ্ধি করেছেI

This item is part of
XS
SM
MD
LG