অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ নেতারা এখন ব্রিসবেনে

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ২০টি দেশের সম্মেলন উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ নেতারা এখন ব্রিসবেনের পথে। বিশ্ব বানিজ্য, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেন বিষয়ক আলোচনা হচ্ছে জি-২০ সম্মেলনের মূল প্রতিপাদ্য।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেখানে পৌছেছেন। ইউক্রেনের সীমান্তে রুশ সেনা ও সেনা রসদ জড়ো হোচ্ছে এই সংবাদও একই সঙ্গে প্রচার হয়েছে।

পুতিন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল, বৃটশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন ও ফরাসী প্রেসিডন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট মিয়ানমার থেকে ব্রিসবেনের পথে রয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট বলেছেন সম্মেলনটির মূল ফোকাস হবে অর্থনীতি।

This item is part of
XS
SM
MD
LG