অ্যাকসেসিবিলিটি লিংক

শ্বেতাঙ্গ পুলিশ কতৃক নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ঐ কর্মকর্তাকে দায়ী না করার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে নিউইয়র্কের আদালত

এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কতৃক নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ঐ কর্মকর্তাকে দায়ী না করার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে নিউইয়র্কের আদালত।

বুধবার নিউইয়র্কের ষ্টেটেন আইল্যান্ড আদালত পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল পান্তালিওর বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত দেন। ফলে ১৭ই জুলাই কৃষ্ণাঙ্গ ব্যাক্তি এরিক গার্নার নিহত হওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ বাড়লো প্রতিবাদকারীদের মধ্যে।

মিসৌরীর ফার্গুসনে এক শ্বেতাঙ্গ পুলিশ কতৃক এক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত দেয়ার মাত্র দুই সপ্তাহ পর এই ঘটনা ঘটলো।

প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রতিক্রিয়ায় বলেন এই সিদ্ধান্ত বহু আফ্রিকান আমেরিকানের মধ্যে উদ্বেগের সৃষ্টি করতে পারে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও তার প্রতিক্রিয়ায় বলেন গার্নারের পরিবারের জন্য এবং সকল নিউইয়র্কারের জন্য আজ একটি গভীর দু:খের দিন। তিনি স্বিকার করেন অনেকেই আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

এ্যাটর্নী জেনারেল এরিক হোল্ডার বলেছেন গার্নারের মৃত্যু নিয়ে ফেডারেল সিভিল রাইট তদন্ত করা হবে।

এই ঘটনার পর শতশত লোক নিউইয়র্কের টাইম স্কোয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

This item is part of
XS
SM
MD
LG