অ্যাকসেসিবিলিটি লিংক

জর্জিয়ার নির্বাচনে প্রেসিডেণ্ট সাকাশভেলীর পরাজয় স্বীকার

জর্জিয়ার প্রেসিডেণ্ট মিখাইল সাকাসভেলি সোমবারের সংসদিয় নির্বাচনে তাঁর ক্ষমতাসীন পার্টীর পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং কোটিপতি বিদযিনা ইভানিসভেলীর নেতৃত্বাধীন বিরোধি পক্ষিয় জোটের জয়ের সত্যতায় সায় দিয়েছেন ।
টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মি:সাকাশভিলী প্রত্যয় ব্যক্ত করে বলেছেন – নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় বিরোধি দলকে মদত দেওয়া হবে । নির্বাচন কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন – ইভানিসভেলীর জর্জিয়া ড্রিম , ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের চেয়ে ৫৪ – ৪১ শতাংশের ব্যবধানে এগিয়ে ছিলো । সোমবার রাতে দু’ পক্ষই নিজেদেরকে জয়ি বলে ঘোষনা দিয়েছিলো – বিরোধি পক্ষের হাজার হাজার সমর্থক রাজধানী তিবিলিসীতে আনন্দ-উত্সবে মুখর হয়েছিলো ।
This item is part of
XS
SM
MD
LG