অ্যাকসেসিবিলিটি লিংক

স্ত্রীকে তাজমহলের মতো বাড়ি উপহার

উপহার দেয়া সেই বাড়িটি
উপহার দেয়া সেই বাড়িটি

ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসে স্ত্রীকে একটি তাজমহলের মতোই অট্টালিকা উপহার দিয়েছেন।

মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে। দিনটা ছিল ১৬৩১ সালের ১৭ জুন। কেন শাহজাহান তাজমহল বুরহানপুরে তৈরি করেননি, আগ্রায় করেছেন, সবসময় মনে প্রশ্ন ছিল আনন্দের। শোনা যায়, তাজমহল নাকি তৈরি হওয়ার কথা ছিল তাপ্তি নদীর তীরে। কিন্তু শেষ পর্যন্ত তৈরি হয় আগ্রায়।

আনন্দের তাজমহলের মতো দেখতে বানানো বাড়িতে আছে চারটি শয়ন কক্ষ। দুটি নিচের তলায়, দুটি ওপরে। বাড়িতে আছে একটি বিশাল হলঘর, একটি লাইব্রেরি, একটি উপাসনা কক্ষ। বানাতে সময় লেগেছে তিন বছর। যে ইঞ্জিনিয়ার এর নকশা তৈরি করেন, তিনি জানিয়েছেন, অনেক চ্যালেঞ্জ ছিল তার, প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। তিনি অনেকবার সামনাসামনি তাজমহলকে পর্যবেক্ষণ করেছেন এজন্য। বাড়ির ভিতরের শৈল্পিক কারুকাজের জন্য সাহায্য নিয়েছেন বাংলা, ইন্দোরের শিল্পীদের।

বাড়িটির চূড়া ২৯ ফুট ওপরে। তাজমহলের মতো মিনার আছে। বাড়ির মেঝে তৈরি করা হয়েছে রাজস্থানের 'মাকরানা' পাথর দিয়ে। আসবাবপত্র মুম্বই থেকে বানিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, বাড়ির ভিতর, বাইরের আলোকসজ্জার ব্যবস্থাপনা এমন ভাবে করা হয়েছে যে ঠিক তাজমহলের মতো সন্ধ্যায় তা ঝলমলে আলোয় ভেসে যায়।

This item is part of
XS
SM
MD
LG