অ্যাকসেসিবিলিটি লিংক

হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়া হল 

যুক্তরাষ্ট্রের হস্তান্তরণ বিষয়ে সংস্থা, GSA বা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন, যারা জো বাইডেনকে এ যাবৎ স্বীকৃতি জানাতে অস্বীকার করে হস্তান্তরণে সহযোগিতা করেনি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হস্তান্তরণ প্রক্রিয়ায় তারা সম্মত হল এবং দৃশ্যতঃ জো বাইডেনকে বিজয়ী বলে স্বীকার করেছেI প্রেসিডেন্ট ট্রাম্প যিনি, পরাজয় এখনো স্বীকার করেন নি, সোমবার GSA কে হস্তান্তরণে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন, তবে একই সঙ্গে, তাঁর লড়াই চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেনI

GSA কে দেয়া তাঁর সর্বশেষ নির্দেশ, ট্রাম্প প্রশাসনের হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করার পথ প্রশস্ত করবে এবং প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনকে ২০শে জানুয়ারী শপথ গ্রহণের লক্ষ্যে সরকারি সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনে সহায়তা করবেI

This item is part of
XS
SM
MD
LG