অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইনে তুমুল লড়াইয়ের আভাস

ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন সরকারি বাহিনী এবং রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মংগলবার সকাল থেকে বুধবারের পর্যন্ত লড়াইএ ৮ সরকারী সেনা নিহত এবং আহত হয়েছে ১৬ জন সেনা। জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের মতে লুহান্সক অঞ্চলে ইউক্রেইনের ৩ সেনা গোলার আঘাতে এবং অন্য ৫ জন স্থল মাইনের আঘাতে প্রাণ হারান। বুধবার একদিনের লড়াইএ নিহতের সংখ্যা গত এক মাসে সবচাইতে বেশী।

ফেব্রুয়ারী মাসে যুদ্ধরত দু’পক্ষের মধ্যে অস্ত্র বিরতী চুক্তি হলেও উভয় পক্ষই তা নিয়মিত ভাবেই লংঘন করছে।

জাতিসংঘ জানিয়েছে যে ২০১৪ সালে ইউক্রেইনে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাড় ৬’হাজার মানুষ প্রাণ হারিছে।

This item is part of
XS
SM
MD
LG