অ্যাকসেসিবিলিটি লিংক

রোনালদো ও মেসির সাথে '৩০০ ক্লাবে' যোগ দিলেন ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ

রোনালদো এবং মেসির পর ফুটবল ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে ৩০০ গোলের নজির গড়লেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

ইতালিয়ান সিরি আ লীগে উদিনেসের বিপক্ষে এসি মিলানের ম্যাচে দর্শনীয় বাইসাইকেল কিক থেকে গোল করে ৩০০ গোলের এলিট ক্লাবে ঢুকে যান ইব্রাহিমোভিচ।

এ নিয়ে তিনি মিলানে দুই দফায় ৭৩টি গোল করলেন, সেই সাথে সিটির প্রতিদ্বন্দ্বী ইন্টারের হয়ে আরও ৫৭টি এবং সিরি আ-তে জুভেন্টাসের হয়ে করেছেন ২৩টি গোল।

এছাড়া, লিগ ওয়ান-এ পিএসজি-এর হয়ে ১১৩টি, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে ১৮টি এবং লা লিগায় বার্সেলোনার হয়ে ১৬টি গোল করেন এই সুইডিশ স্ট্রাইকার।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শনীয় গোল করেন ৪০ বছর বয়সী এই তারকা। যার মধ্যে তার প্রথম ক্লাব মালমোর হয়ে ১৬টি, এজাক্স এর হয়ে ৩৫টি এবং এল এ গ্যালাক্সির হয়ে করেন ৫৩টি গোল।

This item is part of
XS
SM
MD
LG