অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়কে বাড়ির কাছে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে

পশ্চিমবঙ্গের জনৈক বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়কে আজ সকালবেলা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে তাঁর বাড়ির কাছে গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি হেমতাবাদের বিধায়ক ছিলেন। যদিও সিপিএমের টিকিটে তিনি তপশিলি জাতির জন্য সংরক্ষিত ওই আসন থেকে জিতেছিলেন, গত বছর লোকসভা ভোটের ফল বেরোনোর পর দেবেনবাবু বিজেপিতে যোগ দেন। বাড়ির লোকেরা এই মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করেছেন, যদিও পুলিশ বলেছে যে একটি সুইসাইড নোট দেবেনবাবুর পকেটে পাওয়া গিয়েছে, তাতে দুু'জনকে তিনি দায়ী করেছেন তাঁর মৃত্যুর জন্য এবং এটা আপাতদৃষ্টিতে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। বিজেপি নেতৃত্ব এই ব্যাপারটাকে পুরো তৃণমূলের খুনের রাজনীতি বলে অভিহিত করেছে। বিজেপি নেতা রাহুল সিনহা এর জন্য সিবিআই তদন্ত দাবি করেছেন। দলের সর্বভারতীয় সভাপতি জে পি

নাড্ডা এই ঘটনার কঠোর নিন্দা করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার বলেছেন, কোনও মৃতদেহ ময়নাতদন্তের আগেই পুলিশ কেমন করে বলে দিতে পারে সেটা আত্মহত্যা! এতে পুলিশের কাজ সম্পর্কে লোকের সন্দেহ জন্মাতে পারে। পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে আর একজন বিজেপি নেতা খুনের ফলে সেটা আর একবার প্রমাণিত হলো। তৃণমূল বলেছে এটা আত্মহত্যার ঘটনা, ওরা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। দেবেনবাবুর বাড়ির লোকেরা বলেছিলেন, দশটা নাগাদ উনি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তার পর রাত একটা নাগাদ কেউ এসে তাকে ডেকেছে, মোটর সাইকেলে করে, উনি তার সঙ্গে বেরিয়ে গেছেন এবং আর রাতে বাড়ি ফেরেননি। সকালবেলা বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে যে দেবেনবাবুর দেহ বাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরে একটি দোকানের সামনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাঁর গলায় দড়ি দেওয়া ছিল এবং বাঁ হাত বাঁধা ছিল। বিজেপির বক্তব্য, আত্মহত্যা করলে হাতে দড়ি বাঁধা থাকবে কেন! জেলা বিজেপির নেতারা বলছেন, ওঁকে দিয়ে কেউ যদি জোর করে সুইসাইড নোট লিখিয়ে নেয় এবং তাতে ওরা যাদের ফাঁসাতে চাইছে তাদের নাম লিখে দিতে বলে, উনি প্রাণের ভয়ে সেটা করতে বাধ্য। তারপরে ওঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে আজ রহস্যের সৃষ্টি হয়েছে, তবে দেবেনবাবু আগে সিপিএমের নেতা ছিলেন কিন্তু সিপিএম থেকে এখনও এ ব্যাপারে কোনও উচ্চবাচ্য করা হয়নি।

please wait

No media source currently available

0:00 0:02:13 0:00
সরাসরি লিংক


This item is part of
XS
SM
MD
LG