অ্যাকসেসিবিলিটি লিংক

লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত

ভারত চীন সীমান্তের লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে। সেনাকে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়ত। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিপিন রাওয়াত বলেছেন, “শান্তিপূর্ণ ভাবে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত। তবে দু’দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়, তা হলে সেনা অভিযানকেই বিকল্প পথ হিসেবে বেছে নেব আমরা।” লাদাখের পরিস্থিতি নিয়ে কী কী পদক্ষেপ নেয়া যায় সমগ্র বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পর্যালোচনা করছেন বলেও জানান বিপিন রাওয়ত।প্রসঙ্গত বলা যেতে পারে ভারত চীন সীমান্তের লাদাখ সংলগ্ন গালওয়ান থেকে শুরু হয়েছে সমস্যা। তার পরে কয়েক মাস কেটে গেলেও পূর্ব লাদাখে সীমান্ত সমস্যার এখনও সমাধান হয়নি। গত দেড় মাস ধরে ভারত-চীনের মধ্যে সেনা এবং কূটনৈতিক পর্যায়ের একাধিক বৈঠকেও কোনও সুরাহা মেলেনি। তার পরেও লাদাখের প্যাংগং, দেপসাং-সহ বিভিন্ন প্রান্তে লাল ফৌজ ঢুকে পড়ার চেষ্টা করেছে। গত বৃহস্পতিবারেও এক দফায় বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠক থেকেও কোনও আশাপ্রদ ফল মেলেনি।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00


This item is part of
XS
SM
MD
LG