অ্যাকসেসিবিলিটি লিংক

উল্কা পতনে দক্ষিন ভারতে একজনের মৃত্যু

উল্কা পতনে দক্ষিন ভারতে একজনের মৃত্যু ঘটেছে বলে ধারণা করছেন ভারতীয় কর্মকর্তারা।

এনডিটিভর খবরে বলা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়াললিতা বলেছেন স্থানীয় একটি প্রাইভেট প্রকৌশল কলেজের ক্যাম্পাসে রবিবার ২ মিটার চওড়া একটি উল্কাখন্ড পড়ে। সেটি পড়ার সময় তার পাশের কিছু যায়গা ধ্ধংসস্তুপে রূপ নেয় আর সেখান থেকে একজনকে মৃত উদ্ধার করা হয়।

কলেজের ডীন এপিকে জানান সেখান থেকে গাঢ় নীল রঙ্গের একটি বস্তু উদ্ধার করা হয়েছে যা রাসায়নিক পরীক্ষার জন্যে লাবরেটরীতে পাঠানো হয়।

This item is part of
XS
SM
MD
LG