অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারালো পাকিস্তান

ভারতের সঙ্গে জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও সতীর্থ মোহাম্মাদ রিজওয়ান আনন্দ প্রকাশ করছেন - অক্টোবর ২৪, ২০২১ - এএফপি
ভারতের সঙ্গে জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও সতীর্থ মোহাম্মাদ রিজওয়ান আনন্দ প্রকাশ করছেন - অক্টোবর ২৪, ২০২১ - এএফপি

চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সতীর্থ মোহাম্মাদ রিজওয়ান উভয়েই হাফ সেঞ্চুরি করেছেন।

ভারতের ১৫১ রানের ইনিংস তাড়া করে ১৫২ রানের টার্গেট নিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাবর ৬৮ এবং রিজওয়ান ৭৯ রান করেন।

পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি ভারতকে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কারটি তিনিই পান। ওদিকে ভারতের ভিরাট কোহলী নিজ দলের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেন।

This item is part of
XS
SM
MD
LG