অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগরে নজরদারীর প্রস্তাব নাকচ করল ভারত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগরে যৌথ নজরদারীর যে প্রস্তাব দেওয়া হয়েছে ভারত তা নাকচ করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত দিক থেকে অংশীদারিত্ব বৃদ্ধি করা সত্ত্বেও ভারত চীনের যে প্রভাব ভারত মহাসাগরে রয়েছে তার ওপরেই মনোযোগ সীমাবদ্ধ রাখতে চাইছে। এর ফলে ওয়াশিংটনের সংগে ভারতের যে সামরিক মৈত্রীর সম্পর্ক রয়েছে তাতে কিছুটা আশংকার সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাসেফিক কমান্ডের প্রধান এডমিরাল হ্যারী বি হ্যারিস সম্প্রতি বলেন, ঐ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের নৌ-বাহিনী চীন সাগরের বিতর্কিত অঞ্চলেকে মুক্ত রাখার লক্ষে নজরদারী তৎপরতায় অংশ নেবে। তবে এর কয়েক দিনের মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মানহোর পারিক্কার জানিয়েছেন যে ভারত যৌথ মহড়ায় অংশ গ্রহণ করে থাকে কিন্তু নরজদারী তৎপরতায় কখনই অংশ নেবে না।

This item is part of
XS
SM
MD
LG