অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বজোড়া এইডস বা এইডস সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা এবছর কমেছে

বিশ্বজোড়া এইডস বা এইডস সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা এবছর কমেছে
বিশ্বজোড়া এইডস বা এইডস সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা এবছর কমেছে

আজ বৃহস্পতিবার, পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সারা বিশ্বের জন্যে একটা সূখবর রয়েছে এ দিনে। বিশ্বজোড়া এইডস বা এইডস সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা এবছর কমেছে। ওষুধ খাইয়ে এ রোগের যে চিকিত্সা সুবিধে রয়েছে তাতে এ রোগাক্রান্ত অনেকেই এখন বেঁচে থাকার অবলম্বন পেয়েছেন - বলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ব্রুকলীন অন্তগর্ত কোনী আইল্যান্ড হাসপাতালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর মালিকুজ্জামান । কিন্তু একই সঙ্গে এইডস সংশ্লিষ্ট গবেষনা ও চিকিত্সা বাবদে অর্থায়নের পরিমান কমছে – কেন , আমরা কি এটাকে আগের মতো গুরুত্ব দিচ্ছি না । ৩০ বছর আগের আবিস্কৃত এ রোগের জন্যে লাগাতার গবেষনা – চিকিত্সা সুবিধের সম্প্রসারন এখন কি আগের মতো অতো জরূরী বলে পরিগণিত হচ্ছে না ? এ প্রশ্নে ডক্টর মালিকুজ্জামান জানান – এটা এখনো জরূরী অবশ্যই এবং যথোপযুক্ত রোগ প্রতিরোধ কোনো টিকা আবিস্কৃত না হওয়া অবধি এমনি জরূরী রইবে তা । বলেন - যুক্তরাষ্ট্রে প্রতি বছর আনুমানিক ৫০ হাজার লোক নতুন করে এ এইচ আই ভিতে সংক্রমিত হচ্ছেন । এবং কৃষ্নাঙ্গদের ভেতরেই সংক্রমনের সংখ্যা ৭ গুন বেশি তুলনামুলকভাবে । অন্যান্য দেশে , বিকাশমুখি বিশ্বে এ সংক্রমনের মাত্রা এখনও আগের তুলনায় কম নয় এবং ভারতে এইচ আই ভি সংক্রমনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ।

This item is part of
XS
SM
MD
LG