অ্যাকসেসিবিলিটি লিংক

নিষেধাজ্ঞা শিথিল না করলে, ইরান পরমাণু চুক্তি হুমকির মুখে পড়বে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাভাদ জারিফ হুশিয়ার করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল না করে, তবে ইরান পরমাণু চুক্তি হুমকির মুখে পড়বেI ইরানের সংবাদ মাধ্যম, 'হামশাহরি''র সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী, জারিফ বলেন, সাম্প্রতিক পাস করা আইন, এই ইস্যুতে সরকারকে কঠোর হতে বাধ্য করেছে I

পররাষ্ট্রমন্ত্রী, জারিফ বলেন, আমেরিকানদের জন্য সময় ফুরিয়ে আসছে, কারণ একেতো রয়েছে সরকারের চাপ, অন্যদিকে ইরানি নুতন বছর উৎযাপনের পর শুরু হবে নির্বাচনী আয়োজন I

২০১৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন I তাঁর যুক্তি ছিল যে, এই চুক্তি ইরানের স্বার্থ বেশি রক্ষা করছেI তবে পরর্বতী প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচনী প্রচারণা এবং শপথ নেবার পর জানান, তিনি ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসতে আগ্রহী, তবে তার আগে ইরানকে তাদের সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং চুক্তিতে বর্ণিত শর্তাবলী মানতে হবে I

This item is part of
XS
SM
MD
LG