অ্যাকসেসিবিলিটি লিংক

দশ বছর পর ইরানে নিখোঁজ পিতার সন্ধান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো’র একজন সাবেক সদস্য যিনি ১০ বছর আগে ইরান থেকে নিখোঁজ হয়ে যান তারই ছেলে ট্রাম্প প্রশাসনের কাছে তার পিতার অনুসন্ধানের জন্য তেহরানের ওপরে চাপ দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি মনে করেন যে তার বাবা এখন জীবিত রয়েছেন।

ড্যানিয়েল লেভিংসন ভয়েস অব আমেরিকার পার্সিয়ান বিভাগকে বৃহস্পতিবার জানিয়েছেন যে তার বাবা রবার্ট লেভিংসন দশ বছর আগ নিখোঁজ হয়ে যান। তিনি বলেন, আমার বাবাকে যথেষ্ট খোঁজা হয়নি আর সেজন্যই আমি ইরান সরকারকে এ বিষয়ে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন ট্রাম্প প্রশাসনের উচিত ইরানী কর্তৃপক্ষের অপরে ক্রমাগত চাপ দেওয়া।

তিনি ওয়াশিংটন পোষ্ট সংবাদপত্রে একটি কলামে লিখেছেন যে, ইরান এ সম্পর্কে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপরে আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন অথবা ইসলামিক রিভোল্যুউশনারী গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা হবে।

This item is part of
XS
SM
MD
LG