অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগে প্রায় বছর খানেক যাবত ইরানে কারারুদ্ধ রয়েছেন

যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগে প্রায় বছর খানেক যাবত কারারুদ্ধ রয়েছেন ইরানে। আসছে সপ্তাহে তাঁর আদালতে হাজিরা দেওয়ার দিন পড়েছে।

রাষ্ট্র পরিচালনাধীন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে বলা হচ্ছে-ওয়াশিংটন পোস্ট পত্রিকার তেহরানস্থ ব্যুরো চীফ জেসান রেযাইয়ানের বিচার শুরু হবে মে’র ২৬ তারিখে।

ফরাসী বার্তা সংস্থা পরিবেশিত খবরাখবরে তাঁর উকিলের যে উক্তি উদ্ধৃত করা হয়েছে তাতে ঐ উকিল বলেছেন-রেযাইয়ান ছাড়া আরো দু’জন বিচার এজলাশে হাজির হবেন- একজন তাঁর স্ত্রী এবং আরেকজন তৃতীয় আর এক ব্যক্তি – এ তিন জনকেই আটক করা হয়েছিলো গত জুলাই মাসে তেহরানে এবং সময় হলে তিনজনেরই বিচার হবে ঐ একই দিনে।

যুক্তরাষ্ট্র, সংবাদ স্বাধীনতা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ এবং ওয়াশিংটন পোস্ট – সবাই একনাগাড়ে এভাবে এঁদেরকে অবরুদ্ধ করে রাখার নিন্দে জানিয়েছে। কোনো অভিযোগ দায়ের ব্যতিরেকেই এঁদের আটকিয়ে রাখা হয় দীর্ঘ ন’ মাস যাবত।

This item is part of
XS
SM
MD
LG