অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচহর মুত্তাকি বরখাস্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচহর মুত্তাকি বরখাস্ত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচহর মুত্তাকি বরখাস্ত

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ পররাষ্ট্রমন্ত্রী মানুচহর মুত্তাকিকে বরখাস্ত করেছেন। মানুচহর মোত্তাকি এই সময়ে সেনেগালে রাষ্ট্রীয় সফরে ছিলেন। আজ মি: আহমেদিনিজাদ মি: মুত্তাকিকে অপসারিত করে ইরানের পরমাণু প্রধান আলী আকবর সালেহীকে অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

ইরানের আধা সরকারী মেহর বার্তা সংস্থা জানাচ্ছে যে মি: আহমেদিনিজাদ ধন্যবাদ জানিয়ে মি: মোত্তাকিকে একটি চিঠি পাঠিয়েছেন। সালেহীকে প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ মিত্র বলে মনে করা হচ্ছে।

গত এক বছর ধরে ইরানের সংবাদ মাধ্যমগুলি মোত্তাকির সঙ্গে ইরানের সাংসদদের বিরোধীতার বিষয়গুলি তুলে ধরেছে। সংবাদ মাধ্যমগুলি আরো বলেছে যে আন্তর্জাতিক মঞ্চে ইরানের পক্ষে মোত্তাকি খুব জোরালো ভাবে কথা বলতে পারেননি।

This item is part of
XS
SM
MD
LG