অ্যাকসেসিবিলিটি লিংক

রামাদির নিয়ন্ত্রণ পুনর্দখল অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি এবং রামাদির নিয়ন্ত্রণ পুনর্দখলের চেষ্টায় অভিযান পরিচালনার লক্ষে গৃহিত পরিকল্পনার বাস্তবায়নে তাঁর সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের পশ্চিমাঞ্চলবর্তী ঐ শহরটির উপকন্ঠে ইরাকি বাহিনী ও শিয়া মিলিশিয়ারা জমায়েত হয়েছে ইতিমধ্যে।

এর আগে, তিকরিতের পুনর্দখলে ঐ সৈন্যদের এবং মিলিশিয়াদের সফলতাই দেখা গিয়েছিলো। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগান মূখপাত্র কার্ণেল স্টীভ ওয়ারেন মঙ্গলবার বলেন-ইরাকি বাহিনী রামাদি ছেড়ে পালানোর সময় বিপুল পরিমাণে এ্যামেরিকান সামরিক সরঞ্জামাদি ওখানে ফেলে গিয়েছিলো এবং ঐ বাস্তবতার প্রেক্ষিতে, রামাদির পুনর্দখল অনেক বেশি চ্যালেঞ্জিং।

গবেষনা সংস্থা Rand Corporation-এ কর্মরত আঞ্চলিক বিশ্লেষক বেন কোনাবেল্ ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন-ঐভাবে ওখানে ট্যাঙ্ক-সৈন্যবাহি সামরিক যান-এবং কামান ইত্যাদি ফেলে আসায় পরিস্থিতি অনেক বেশি ঘোরালো হয়ে দাঁড়িয়েছে।

ইসলামিক স্টেইট লড়াকুরা রামাদি কব্জা করেছে রবিবারদিন-বেশ কয়েক দিনের লড়াইয়ের পর, যে লড়াইয়ে ৫ শ’ জনের মৃত্যু হয়েছে বলে কতৃপক্ষের তরফে বলা হয়েছে।তার পর পরই ইরাকি সৈন্যরা শহরটির পুব প্রান্তে পিছু হঠে যায়।

This item is part of
XS
SM
MD
LG