অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস জঙ্গিদের হাতে ইরাকি হেলিকপ্টার বিধ্বস্ত

ইরাকী কর্মকর্তারা বলছেন ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ইরাকি হেলিকপ্টার গুলি করে ভূপতিত করেছে এবং হেলিকপ্টারটির দু জন চালকই নিহত হয়েছেন।

াাজ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তরে শিয়াদের পবিত্র শহর সামারায় এই আক্রমণের ঘটনাটি ঘটে।

ইরাকী প্রতিরক্ষা দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা দ্য এসোসিয়েটেড প্রেসকে বলে যে জঙ্গিরা এই হেলিকপ্টারে হামলা চালাতে কাধেঁ বহন করা যায় এমন রকেট নিক্ষেপক ব্যবহার করে।

অক্টোবর মাসেও ইরাকের বাইজি শহরের কাছে আইএস যোদ্ধারা অন্তত দুটি ইরাকি সামরিক হেলিকপ্টার গুলি করে নামিয়ে আনে।

This item is part of
XS
SM
MD
LG