অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া-তুরষ্ক সীমান্তের কাছে তেল শোধনাগারগুলোতে বিমান হামলা চালানো হয়েছে

সিরিয়া-তুরষ্ক সীমান্তের কাছে তেল শোধনাগারগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে ঐ হামলা চালানো হয়। অ্যামেরিকার নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী গত সপ্তাহেও একই ধরণের লক্ষ্যস্থলে আঘাত করে। ঐসব তেল শোধনাগার থেকে তেল বিক্রির মাধ্যমে উপার্জিত লক্ষ লক্ষ ডলার যাতে ইসলামিক স্টেট ব্যবহার করতে না পারে, সে জন্যই ঐ হামলা চালানো হয়। ঐ জঙ্গী গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া এবং ইরাকের কিছু অংশ দখল করে নিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG