অ্যাকসেসিবিলিটি লিংক

ইজরায়েল এবং হামাস ৭২ ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে সন্মত হয়েছে

যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ ঘোষণা করেছে যে ইজরায়েল এবং হামাস ৭২ ঘন্টার জন্য শর্তহীণভাবে মানবিক যুদ্ধবিরতিতে সন্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা থেকে যুদ্ধবিরতি শুরু হবার কথা। এর ফলে গাজার বেসামরিক মানুষ সহিংসতা থেকে খানিকটা সময়ের জন্য নিস্তার পাবেন। পাশাপাশি তারা মৃতদের কবর দেয়া, খাবার মজুত করা এবং ভেঙ্গে যাওয়া বাড়িঘর মেরামত করার সুযোগ পাবেন। মিঃ বান এবং কেরি বলেন, ইজরায়েলী এবং ফিলিস্তিনী প্রতিনিধি দল আরো দীর্ঘ মেয়াদী একটি যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে তাৎক্ষণিকভাবে কায়রো যাবেন।

This item is part of
XS
SM
MD
LG