অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল অরাজকতা বরদাস্ত করবে না-নেতানিয়াহু 


ইসরাইলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার জানান, তাঁর প্রশাসন পুরোনো জেরুসালেম শহরের শান্ত পরিস্থিতি অস্থিতিশীল করাকে বরদাস্ত করবে নাI কয়েকদিনের প্রতিবাদ-বিক্ষোভের পর, উগ্রবাদীরা পরিস্থিতি অশান্ত করার প্রয়াস নিলে তিনি এই মন্তব্য করেনI প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মন্ত্রিসভার বৈঠকে বলেন, আইন শৃঙ্খলা নিশ্চিত করতে তিনি তাঁর নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেনI তিনি বলেন, ইসরাইল সকল বিশ্বাসের জনগণের অধিকার সমুন্নত রাখবে, তবে কোথাও সহিংস গোলযোগ বরদাস্ত করবে নাI

জেরুসালেমে শনিবার রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপন উপলক্ষ্যে পুলিশের সঙ্গে সহিংস দাঙ্গার সূত্রপাত ঘটলে, বহু ডজন ফিলিস্তিনি আহত হনI

এসব সহিংসতার জবাবে জর্ডনের বাদশাহ আব্দাল্লাহ বলেছেন, ইসরাইলকে অবশ্যই প্রার্থনাকারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরব জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিতে হবেI বাদশাহ আব্দাল্লাহ ভয়ংকর উস্কানি বন্ধে ইসরাইলের প্রতি আবেদন জানানI

This item is part of
XS
SM
MD
LG