অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেমে ইসরাইলি পুলৈশ একজন ফিলিস্তিনকে হত্যা করেছে

ইসরাইলি পুলিশ বলছে যে জেরুজালেমে একজন ফিলিস্তিন তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করার সময়ে , তারা তাকে গুলি করে হত্যা করেছে।

পুলিশের একজন মুখপাত্রী বলেন যে জরুজালেমের পুরোনো শহরে পুলিশ কর্মকর্তারা একজন লোকের দিকে এগিয়ে যায় যে লোকটি তারা মনে করে সন্দেহজনক আচরণ করছিল। তিনি বলেন লোকটি ছুরি বের করে এবং একজন পুলিশকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে । সেই সময়ে তারা গুলি করে তাকে হত্যা করে।

শুক্রবার ইসরাইলি সৈন্যরা এএকজন ফিলিস্তিনি মহিলাকেও গুলি করে হত্যা করে । তারা বলছে যে ঐ মহিলা অধিকৃত পশ্চিম তীরের সিলওয়াদ গ্রামে একটি গাড়ি দিয়ে তাদের চাপ দেওয়ার চেষ্টা করছিল।

আর ও দিকে গাজায় , ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক বলছে যে সীমান্তের বেড়ার কাছে ইসরাইলি বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে শুক্রবার ২২ বছর বয়সী এক তরুণ গুলিতে নিহত হয়।

This item is part of
XS
SM
MD
LG