অ্যাকসেসিবিলিটি লিংক

সব শান্তি আলোচনায় ইসরাইলের নিরাপত্তা একটি গুরুত্বপুর্ণ উপাদান: কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, ফিলিস্তিনীদের সঙ্গে শান্তি আলোচনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচী প্রসঙ্গে যে আন্তর্জাতিক আলোচনা চলছে তার একটি গুরুত্বপূর্ণ উপাদান ইসরাইলের নিরাপত্তা।
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়হুর সঙ্গে জেরুসালেমে বৈঠকের পর, মিঃ কেরি বৃহস্পতিবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির শক্তি খর্ব করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবকিছু করতে প্রস্তুত। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী ও সমন্বিত সমঝোতার লক্ষ্যে পৌঁছোনোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একমত হয়েছে।
তিনি বলছিলেন, শান্তিপূর্ণ কর্মসূচী প্রমাণ করা কঠিন হওয়ার কথা নয়। সবশেষে সবাই জানতে পারবে, এই সমন্বিত সমঝোতা, শান্তির উদ্দেশ্যেই এই কর্মসূচী, তা প্রমাণ করার জন্যে যথেষ্ট কিনা।
মিঃ কেরি আরো বলেছেন, ফিলিস্তিনীদের সঙ্গে আলোচনায় ইসরাইলের নিরাপত্তা একটি মৌলিক প্রশ্ন। এবং তিনি বিশ্বাস করেন, দুপক্ষই সমাধানের পথে সামনের দিকে এগুচ্ছে।
This item is part of
XS
SM
MD
LG