অ্যাকসেসিবিলিটি লিংক

সিসিলিতে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার

ইতালির রাভানুসায় গ্যাস বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলোর স্তূপে উদ্ধারকর্মীদের দেখা যাচ্ছে। ডিসেম্বর ১৩, ২০২১।
ইতালির রাভানুসায় গ্যাস বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলোর স্তূপে উদ্ধারকর্মীদের দেখা যাচ্ছে। ডিসেম্বর ১৩, ২০২১।

সিসিলির রাভানুসা শহরে গত শনিবার এক বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলো থেকে সোমবার উদ্ধারকারীরা মৃতদেহগুলো বের করেছেন। সন্দেহ করা হচ্ছে সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ঐ দুর্ঘটনায় অন্ততঃ সাতজন নিহত হয়েছে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, সকালের দিকে প্রশিক্ষিত কুকুরগুলো চারজনের মৃতদেহ খুঁজে পায়। যার মধ্যে নয় মাসের গর্ভবতী একজন নার্স ছিলেন। দমকলকর্মী এবং জননিরাপত্তা বিভাগের লোকেরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলো বের করে আনেন।

জাতীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র আরএআই নিউ টোয়েন্টি ফোর টেলিভিশনকে জানিয়েছেন, গত শনি থেকে রবিবারে মধ্যে আরও তিনজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবারের শেষ দিকে হওয়া ঐ বিস্ফোরণে চারটি বাড়ি ধ্বসে পড়ে এবং আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শহরের পাইপগুলো থেকে গ্যাস লিক হওয়ার কারণে ঐ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এর কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

This item is part of
XS
SM
MD
LG