অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালিতে আবারো মহামারীর ছোঁয়া, আতংকিত দেশবাসী 

করোনা মহামারী নুতন করে গ্রাস করতে চলেছে ইতালির ঐতিহ্যবাহী বর্ণিল জীবনধারাI পর্যটকেরা আবারো শংকিত বোধ করছেনI সোমবার, করোনা রোগে মৃতের এক লক্ষ ছাড়িয়ে যায়I ইতালির স্বাস্থ্য দপ্তর, গত ২৪ ঘন্টায় ৩১৮ জনের মৃত্যুর কথা জানায়I মৃতের সংখ্যা এক লক্ষে ছাড়িয়ে যাওয়া দেশ হিসাবে, ইতালি, এখন সপ্তম দেশI ইতালি সরকার ৬৫ বছরের ওপরে জনগণের জন্য 'অ্যাস্ট্রা জেনেকা' ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছেI

জনগণের মাঝে ভ্যাকসিন নেয়ার অনীহা থাকায়, ইতালিতে বহু ভ্যাকসিন অব্যবহৃত রয়েছেI স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জনগণের বে-পরোয়া মনোভাব নুতন সংক্রমণ বৃদ্ধিতে সহায়ক হয়েছেI

ওদিকে ইসরাইল সরকার, সে দেশে ৫০ লক্ষ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শেষে উল্লাস প্রকাশ করে এবং ইসরায়েলে কর্মরত এবং পশ্চিম তটে বসবাসকারী ফিলিস্তিনি জনগণের প্রতি টিকাদান কর্মসূচি সম্প্রসারণের কথা জানায়I

This item is part of
XS
SM
MD
LG