অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে জামাল নামে এক আমেরিকান নাগরিক কিভাবে ইসলামিক ষ্টেট দলে যোগ দিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরাকে কুর্দি পেশমার্গা বাহিনির হাতে ধরা পড়ার আগে কিভাবে একজন আমেরিকান নাগরিক ইসলামিক ষ্টেট দলে যোগ দিয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ বলেছে ইরাকে ইসলামিক ষ্টেটের কাউকে জাজ্ঞাসাবাদ করার মতো লোকবল তাদের নেই; সতবে ভার্জিনিয়ায় জন্ম হওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামাদ জামাল খাওয়েইস নিজে বলেছে সে দুই মাস ইসলামিক ষ্টেটের সঙ্গে ছিল। তাকে উত্তর ইরাকের সিনজার শহরের জেলে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায় আপাতত তার কার্যক্রম পর্যবেক্ষন করা হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG