অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে প্রবল বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত


প্রচণ্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার জাপানের মধ্য এবং উত্তরাঞ্চলে প্রবল বন্যা হয়েছে ফলে হাজার হাজার মানুষকে অন্যত্র সরে যেতে বাধ্য করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা সরে যেতে পারিনি তাদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করা হচ্ছে।


রাজধানী টোকিয়োর ৫০ কিলোমিটার উত্তরপূর্বের জোসো শহর সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিনুগাওয়া নদীর পানি বেড়ে যাওয়ায় আশে পাশের এলাকা প্লাবিত হয়।

বন্যার পানির তোড়ে বাড়ী ঘড় ভেসে গেছে আর যে সব ভবনে রয়েছে তার ছাদে এবং বারান্দায় মানুষ জন আশ্রয় নিয়েছে এবং সাহায্যের প্রতীক্ষা করেছে।

This item is part of
XS
SM
MD
LG