অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে সাংবাদিকেরা ভীতির জীবনযাপন করছেন 

কিছুদিন আগেও তারা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতেনI গণতান্ত্রিকভাবে নির্বাচিত অন সান সূচিকে আটক ও গৃহবন্দী করার পর, সামরিক শাসনের অধীনে তারা এখন গ্রেফতার,হয়রানি ও অত্যাচারের মুখোমুখিI নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক বার্মার সাংবাদিক, সম্পাদক ও চিত্রগ্রাহকেরা 'রেডিও ফ্রি এশিয়া'কে দেয়া সাক্ষাৎকারে বলেন, নেত্রী অন সান সূচি'র অপসারণের পর, তাদের পক্ষে দেশের সবচাইতে বিষাদ ঘটনার বিবরণ তুলে ধরা তাদের জন্য বিপদজ্জনক ও দুষ্কর হয়ে দাঁড়িয়েছেI

সামরিক সরকার, তাদের খেয়ালখুশি মতো ইন্টারনেট ও স্যাটেলাইট পরিষেবা বন্ধ করে দিচ্ছেন, সাংবাদিকদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে, স্বতন্ত্র সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছে এবং সাংবাদিকদের গ্রেফতার মারধর করে এক ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছেI

This item is part of
XS
SM
MD
LG