অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রধান বিচারপতি বিষয়ক বিতর্ক ও বিচার বিভাগের স্বাধীনতা

শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সব্বাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

আজকের এই বিষয় অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচাপতি এস কে সিনহাকে নিয়ে বিতর্ক এবং বিচার বিভাগের স্বাধীনতা ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অনেকেই। ষোড়শ সংশোধনী রদ করার রায় নিয়ে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপিত সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে মতানৈক্য হয়েছে , মতানৈক্য হয়েছে আইনমন্ত্রীর সঙ্গেও , অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও দ্বিমত হয়েছে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে । কিন্তু এর অল্প পরেই প্রধান বিচারপতি সিনহার ছুটিতে যাওয়া , বিবৃতি এবং পাল্টা বিবৃতি , প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ , অস্থায়ী প্রধা বিচারপতি পদে, আব্দুল ওয়াহাব মিয়ার নিয়োগ , সুপ্রিম কোর্টের প্রশাসনিক পদে রদবদল এ সব কিছু এখন প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকারের আইন ও নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের এই সাংঘর্ষিক সম্পর্ক বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্ন বিদ্ধ করতে পারে এ জিজ্ঞাসাও অনেকের মনে দানা বাঁধছে। তারই প্রেক্ষাপটে আমাদের এই অনুষ্ঠান ।

আজ আমাদের প্যানেল সদস্যদর মধ্যে রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের অধ্যাপক , লেখক ও গবেষক ড আলী রীয়াজ । আরো রয়েছেন স্যান ফ্রানসিস্কো থেকে সংবাদ বিশ্লেষক ও লেখক ডা শেলী শাহাবুদ্দিন।

please wait

No media source currently available

0:00 0:44:45 0:00

This item is part of
XS
SM
MD
LG