যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভেনো সোমবার সকালে হোয়াইট হাউসে যান এবং তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেন।এর আগে White House উপদেষ্টা Kellyanne Conway সোমবার বলেছেন যে মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভেনো’র বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, আইন প্রনেতারা তার বক্তব্য শুনবেন।President Donald Trumpএর অন্যতম উপদেষ্টা কনওয়ে Fox Newsকে বলেছেন ওই মহিলাকে অবমাননা করা হবে না এবং তাকে অগ্রাহ্য করা যাবে না।যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভেনো’র মনোনয়ন সংক্রান্ত ভোট বিলম্বিত করার আহ্বান জানিয়েছেন কয়েকজন রিপালিকান সহ বেশ কয়েকজন সেনেটর। এর আগে এক মহিলা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে ক্যাভেনো হাই স্কুলে পড়াশুনা করার সময় তার উপর যৌন নিপীড়ন করেন।ক্যালিফর্নিয়ার পেলো অল্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্রিস্টিন ব্লেসি ফোর্ড, ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন যে ওই ঘটনার সময় তিনি তাঁর জীবন বিপন্ন বলে ভয় পয়েছিলেন। ক্রিস্টিন ফোর্ডের আইনজীবী বলেছেন ওই ঘটনা সম্পর্কে তিনি কংগ্রেসে সাক্ষ্য দিতে আগ্রহী।