অ্যাকসেসিবিলিটি লিংক

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ

ইউক্রেইনের এক সামরিক মুখপাত্র রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্রবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে। পূর্ব ইউক্রেইনে তীব্র লড়াই অব্যাহত আছে।

শনিবার, বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, তারা একটি অস্ত্রবিরতির জন্যে তৈরি যাতে পূর্ব ইউক্রেইনে মানবিক বিপর্যয় ঠেকানো যায়। অবশ্য রোববার, ইউক্রেইনের সামরিক মুখপাত্র আন্দ্রেই লিসেঙ্কো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বিদ্রোহীদের সাদা পতাকা তুলে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীরাও অস্ত্রবিরতির প্রস্তাব থেকে সড়ে এসেছে। তারা রোববার বলেছে, ইউক্রেইনের সরকার কোন সমঝোতায় আসতে অক্ষম। সুতরাং, অস্তবিরতি নিয়ে আলোচনার কোন মানে হয় না।

ডনেটস্ক ও লুহান্সকে বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেইনের সামরিক বাহিনী চাপ অব্যাহত রেখেছে। ঐ দুই শহরে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে। ডনেটস্কের অধিবাসীরা রোববার বোমা হামলার খবর দিয়েছে। লুহান্সক থেকেও প্রবল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

ইউক্রেইনের প্রেসিডেণ্ট পেত্রো পোরোশেঙ্কোর প্রশাসনের উপপ্রধান, শনিবার বলেছেন, রুশ বাহিনী তাতপর্যপূর্ণ মানবিক অভিযানের উদ্দেশ্যে ইউক্রেইনে প্রবেশ করতে চেষ্টা করেছিল। ইউক্রেইন তাতে বাধা দেয়। রুশ কর্মকর্তারা এই দাবী অস্বীকার করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেণ্ট জো বাইডেনের সঙ্গে মিঃ পোরোশেঙ্কোর টেলিফোনে কথা হয়েছে। দুপক্ষই জোরের সঙ্গে বলেছেন, যে কোন ধরনের রুশ অভিযান, তা মানবিক উদ্দেশ্যে হলেও, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। এবং কিয়েভের অনুমতি ছাড়া এই ধরনের অভিযান গ্রহণযোগ্য নয়।

This item is part of
XS
SM
MD
LG