অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী সিরতে কোণঠাসা

লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী সিরতে কোণঠাসা
লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী সিরতে কোণঠাসা

লিবিয়ার অন্তর্বর্তী সরকারী বাহিনী সোমবার জানিয়েছে, তারা মোয়ামার গাদ্দাফির অনুগত বাহিনীকে প্রাক্তন নেতার নিজ শহর সিরতে কোণঠাসা করে ফেলেছে । তবে বিভিন্ন রিপোর্টে এখন প্রচণ্ড লড়াই-এর খবর পাওয়া যাচ্ছে। রবিবার লিবিয়ার অস্থায়ী সরকারের প্রধান বলেন, তিনি আশা করছেন চলতি সপ্তাহের মধ্যেই গাদ্দাফির শেষ শক্তিশালী অবস্থানের পতন হবে।

ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাফা আবদেল জালিল বলেছেন, রবিবার গাদ্দাফি বিরোধী যোদ্ধারা সিরতে এবং রাজধানীর দক্ষিণপূর্বে বানি ওয়ালিদ শহরে বিপুল অগ্রগতি অর্জন করেছে ।

সিরতে শহরে এন টি সি যোদ্ধারা বলেছে তারা কনভেনশন সেন্টার ভবন নিয়ন্ত্রণ করছে, একসময় ওইসব ভবন, গাদ্দাফি অনুগত বাহিনীর, অভিযানের মূল কেন্দ্র ছিল । তারা আরও দাবী করেছে, তারা সিরতের প্রধান হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG