লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নেটোর বিমান হামলার পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইতিমধ্যে বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় নেটো যেন আরও সমর্থন দেয়।
বিদ্রোহীরা বলছে, মিসরাতায় সরকারি বাহিনীর রকেট হামলায় অন্তত ২৩ জন বেসামরিক মানুষ মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।