অ্যাকসেসিবিলিটি লিংক

মরিশাসে বিলম্বিত দুর্যোগ তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ 

শনিবার মরিশাসে, বিপুল সংখ্যক মানুষ হর্ন বাজিয়ে আর ড্রাম পিটিয়ে উপকূলীয় এলাকায় ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণে উদ্ধার তৎপরতা এবং সাগর থেকে ভেসে আসা মৃত ডলফিনের উদ্ধারে, বিলম্বিত পদক্ষেপ নেবার জন্য বিক্ষোভ দেখানI প্রতিবাদকারীরা " ইউ হ্যাভ নো শেইম" বা 'তোমাদের কোন লজ্জা নেই' প্ল্যাকার্ড বহন করছিলেনI

স্থানীয় একজন লেখক, খলিল কাশিম আলী লিখেছেন, যে বিষয়টি দ্বীপটির সকলকে একত্রিত করে, তা হল, এই সাগরের অনুপম সৌন্দর্য্য, যা দেশটির অন্যতম মূল্যবান রত্ন এবং সাগরের ব্যাপারে এরা এখানে অত্যন্ত আবেগপ্রবণI

দ্বীপদেশ মরিশাস, পর্যটন শিল্পের ওপর অত্যন্ত নির্ভরশীলI নৈসর্গিক, নিস্তব্ধ এই সাগরের টানে সারা বিশ্বের পর্যটকেরা এখানে এসে ভিড় জমাতেনI

This item is part of
XS
SM
MD
LG