অ্যাকসেসিবিলিটি লিংক

৫মাস বন্ধ থাকার পর অস্ট্রেলিয়ার দুটি রাজ্যের সীমানা উন্মুক্ত করা হল 

অস্ট্রেলিয়ার জনবহুল দুটি রাজ্যের সীমানা, করোনা সংক্রমণের কারণে বন্ধ রাখা হয়েছিল ৫মাস ধরেI দ্বিতীয় সংক্রমণের বিরুদ্ধে ভিক্টোরিয়া'র সফলতার কারণে,পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস'র সঙ্গে যাতায়ত উন্মুক্ত করে দিলেন দুই রাজ্যের কর্তৃপক্ষI

১৩৫ দিন ধরে বহু পরিবার, তাদের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবার পর, দুটি রাজ্যের সীমান্তে রীতিমত উৎসবের পরিস্থিতি সৃষ্টি হয়I সোমবার মেলবোর্নের কতৃপক্ষ জানান, বিগত ২৪ ঘন্টায় সেখানে কোন সংক্রমণ রেকর্ড করা হয়নিI তাই জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হবে না, জনগণ এখন বড় সমাবেশে অংশ নিতে পারবেন এবং কাফে-রেস্তোরাঁ পুরোদমে খুলে দেয়া হবেI

অস্ট্রেলিয়ায় সঙ্কট শুরু হবার পর, ২৭,৮০০ জনের সংক্রমণ ধরা পড়েছে এবং প্রায় ৯০০ লোকের মৃত্যু হয়েছেI

This item is part of
XS
SM
MD
LG