অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলার এংহেলা মারকেলের ঘোষিত আফগানিস্থান সফর



জার্মান চ্যান্সেলর এংহেলা মারকেল আফগানিস্থানে নেটো শান্তিরক্ষা বাহিনীতে জার্মান সেনাদের সংগে সাক্ষাত করার জন্য ঘোষিত এক সফরে গিয়েছেন।

জার্মান কর্মকর্তারা বলেন, শুক্রবার মিস মারকেল আফগানিস্থানের উত্তরাঞ্চলের পৌঁছান। আফগানিস্থানের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের আক্রমণে এক জার্মান সেনা নিহত হবার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি ঐ এলাকা সফর করছেন।

আফগানিস্থানে আন্তর্জাতিক বাহিনীতে জার্মান সেনা সংখ্যা যুক্তরাষ্ট্র এবং বৃটেনের পর তৃতীয় স্থানে। বর্তমানে নেটো আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনীতে জার্মানের চার হাজার দুশ সেনা মোতায়েন আছে।
This item is part of
XS
SM
MD
LG