অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের দু’টি বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা এবং আট বিদ্রোহী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন, জঙ্গিরা দু’টি বিমান ঘাঁটিতে হামলা করেছে। নিরাপত্তা বাহিনীর সংগে সংঘর্ষ ছড়িয়ে পরে এবং অন্তত আট জন বিদ্রোহী নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জঙ্গিরা শুক্রবার ভোরের দিকে কোয়েটার সামুংগলী এবং খালিদে অবস্থিত বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়।

নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য সংঘর্ষে আহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা অন্তত দুই জঙ্গিকে আটক করতে পেরেছে।

হামলার দায়িত্ব কেউ তাতক্ষণিক ভাবে স্বিকার করেনি।

This item is part of
XS
SM
MD
LG