অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

File Photo
File Photo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য নিষেধাজ্ঞা ব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

এই আদেশের কারণে সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে জোরালো নিষেধাজ্ঞা আরোপ এবং বিশ্বব্যাপী তাদের আর্থিক , বস্তুগত এবং প্রায়োগিক সমর্থন সহযোগিতা থেকে বঞ্চিত করা যাবে। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন জানে যে তারা যদি সজ্ঞানে চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের সঙ্গে কোন রকম উল্লেখযোগ্য দেওয়া নেওয়ায় সম্পৃক্ত হয় , তা হলে তারাও নিজেদের ঝুঁকির মুখে ফেলবে।

প্রেসিডেন্ট ঐ বিবৃতিতে আরও বলেন যে আমার দায়িত্ব গ্রহণের সেই প্রথম দিন থেকেই আমার প্রশাসন যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং আমাদের সহযোগিরা সিরিয়া এবং ইরাকে আইসিস নিয়ন্ত্রিত এলাকার শতভাগ মুক্ত করেছে এবং বিশ্বব্যাপি আইসিস , আল ক্বায়দা এবং হিজবুল্লাহর আর্থিক এবং অপেরাশানাল নেটওয়ার্কের উপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে।

This item is part of
XS
SM
MD
LG