অ্যাকসেসিবিলিটি লিংক

মায়ানমারের সংসদের নতুন সদস্যরা শপথ নিয়েছেন

মায়ানমারের সংসদের নতুন সদস্যরা রাজধানীতে এক অনুষ্ঠানে শপথ গ্রহন করেছেন। সে সময় তাদের অনেকেই দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ছিলেন। মায়ানমারে ৫০ বছরেরও বেশি সময় পর গনতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহন করছে।

ইউরোপিয় ইউনিয়নের দূত রোনাল্ড কোবিও ঐ শপথ গ্রহন অনুষ্ঠান দেখেছেন। তিনি বলেন, এটাই প্রথম স্পষ্ট প্রাতিষ্ঠানিক পরিবর্তন যা নির্বাচনের মাধ্যমে সম্ভব হয়েছে। এর মাধ্যমে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটা এখনও অস্পষ্ট।

This item is part of
XS
SM
MD
LG