অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যমূলকভাবে বিক্ষোভকারীদের হত্যা করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

ফাইল ছবিতে দেখা যাচ্ছে, মিয়ানমারের ইয়াংগুনের হ্লাইং থারিয়ারে সামারিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা একজন আহত ব্যক্তিকে ঘিরে রেখেছেন। মার্চ ১৪, ২০২১।
ফাইল ছবিতে দেখা যাচ্ছে, মিয়ানমারের ইয়াংগুনের হ্লাইং থারিয়ারে সামারিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা একজন আহত ব্যক্তিকে ঘিরে রেখেছেন। মার্চ ১৪, ২০২১।

মানবাধিকারের বিষয়টি পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থা বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের বৃহত্তম শহরে এই বছরের ১৪ই মার্চ পরিকল্পিতভাবে ও আগে থেকে চিন্তা করে কমপক্ষে ৬৫ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। ঐ প্রতিবেদনে বলা হয়, অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ইয়াংগুনের হ্লাইং থারিয়ারের যে এলাকায় শ্রমজীবি মানুষ বসবাস করেন, সেখানে জড়ো হওয়া মানুষদের ইচ্ছাকৃতভাবে ঘেরাও করা এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগ করার অভিযোগে অভিযুক্ত করেছে। সেখানে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচত অং সান সু চির সরকারের কাছ থেকে গত ১ লা ফেব্রুয়ারী সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

নিউইয়র্ক ভিত্তিক ঐ সংস্থাটি বলেছে, সামরিক অ্যাসল্ট রাইফেলে সজ্জিত সৈন্যরা ও পুলিশ সেখানে আটকে পড়া বিক্ষোভকারীদের উপর এবং যারা আহতদের সাহায্য করার চেষ্টা করছিলেন, তাদের উপর গুলি চালিয়ে অন্তত ৬৫ জন বিক্ষোভকারী ও পথচারীকে হত্যা করে।

সামরিকবাহিনী দ্বারা প্রতিষ্ঠিত সরকার সহিংসতার পরে ঐ এলাকায় সামরিক আইন জারি করেছিল। ঐ সরকারটি বিক্ষোভকারীদের "দাঙ্গাকারী" হিসেবে বর্ণনা করেছে। বিক্ষোভকারীরা পোশাক কারখানা পুড়িয়ে দিয়েছিল এবং অগ্নিনির্বাপকদের আটকে রেখেছিল।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়নি। এ সম্পর্কে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমারের কোন সরকারী কর্মকর্তাকে পাওয়া যায়নি।

This item is part of
XS
SM
MD
LG