অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেট প্রতিরোধ এবং ইউক্রেনে রাশিয়ার প্রভাব কমানোর ওপর জোর দিয়েছে নেটো

ইসলামিক ষ্টেট প্রতিরোধ এবং ইউক্রেনে রাশিয়ার প্রভাব কমানোর জন্যে সম্মিলিত প্রয়াস চালানোর ওপর জোর দিয়েছেন নেটো মহাসচিব জেনস ষ্টোলেনবার্গ। ভয়েস অব আমেরিকার সার্বিয়ান বিভাগের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই দুটি এখন প্রধান সমস্যা।

তিনি বলেন রাশিয়ার সঙ্গে নেটোর কোনো দ্বন্দ্ব বা শিতল যুদ্ধ নেই। তবে অনেক অনাকাংখিত ঘটনা এড়াতে নেটোর সঙ্গে রাশিয়ার আলোচনা হওয়া দরকার। পূর্ব ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা বাড়াতে নেটো সহায়তা করবে বলে জানান ষ্টোলেনবার্গ।

This item is part of
XS
SM
MD
LG