অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত

নেপালের পুলিশ জানিয়েছে লোকজন ভর্তি একটিবাস পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় খাদে পড়ে যায় ।নেপালের পশ্চিমাঞ্চলের ঐ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারায় এবং আহত হয়েছে আরও অনেকে।

সরকারী প্রশাসক কৃষ্ণা চান্দ্রা পোডেলএসোসিয়েটেড সংবাদ সংস্থাকে জানিয়েছে বৃহস্পতিবার রাজধানী কাঠমুন্ডুর ৪শ কিলোমিটার দূরে বাসটি রাস্তা থেকে বাসটি ছিটকেপ্রায় ২শ মিটার নীচে পাসাগার নদীতে বিধ্বস্ত হয়।

পুলিশ জানিয়েছে আহত দের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

This item is part of
XS
SM
MD
LG