অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর নতুন কমান্ডার

যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ডানফোর্ড আফগানিস্তানে International Security Assistance Force বা আই-এস-এ-এফ ‘র অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কাবুলে চেঞ্জ অফ কমান্ড অনুষ্ঠানে ডানফোর্ড বলেন যে তিনি এই অভিযানের গতি অব্যাহত রাখবেন এবং আফগানিস্তানের জনগণকে তিনি সমর্থন করবেন যারা উজ্জ্বলতর ভবিষ্যতের সুযোগ গ্রহণ করেছে । তিনি বলেন যে আজ কমান্ড পরিবর্তন হচ্ছে , তবে এটি পরিবর্তনের বিষয় নয় , এটি ধারাবাহিকতার বিষয়।

আগামি বছর আন্তর্জাতিক জোট যখন তাদের অধিকাংশ সৈন্য সরিয়ে নেবার প্রস্তুতি নিচ্ছে , সেই সময়ে ডানফোর্ড আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক দায়িত্ব , স্থানীয় বাহিনীর কাছে হস্তান্তরিত করার প্রক্রিয়া তদারকি করবেন। এই মেরিন জেনারেল আফগানিস্তানে , তাঁর ৩৫ বছরের বন্ধু যুক্তরাষ্ট্রের জেনারেল জন অ্যালেনের কাছ থেকে এই দায়িত্ব নিচ্ছেন। জেনারেল অ্যালেন বলেন যে সময়মতোই তালিবানদের এই বিদ্রোহ , সুশিক্ষিত আফগান বাহিনী পরাস্ত করবে । আফগনিস্তানের ষেন্যরাই অঅফগানিস্তানের জনগণকে নিরাপত্তা দেবে , আর সে দেশের সরকারকে জনগণের সেবা করার সুযোগ দেবে।
জেনারেল অ্যালেন , ইউরোপে আই-এস-এ –এফ ‘এর কমান্ডার এর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
This item is part of
XS
SM
MD
LG