অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় ৬টি গ্রামে আগুন ৩৭ নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে তরুণদের নিয়ে গঠিত একটি নজদারী বাহিনী জানিয়েছে যে বোক হারাম জংগীদল আক্রমণ চালিয়ে ৬টি গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং ৩৭ জনকে হত্যা করে। বিদ্রোহীদের শক্তঘাঁটি সাম্বিসা ফরেষ্ট এলাকায় নতুন ঐ আক্রমণের ঘটনা ঘটে।

সরকারের সংগে সম্পৃক্ত দলটি শুক্রবার সাংবাদিকদের জানিয়েছে যে বুধবার ঐ আক্রমণের ঘটনা ঘটে। নাইজেরিয়ার সংবাদ পত্রিকা দ্যা ন্যাশন জানিয়েছে যে সবগুলো গ্রামই বোর্ণ রাজ্যের অন্তর্গত।

পাহারা দলের এক সদস্য আহম্মেদ আজিমি এসোসিয়েটেড প্রেস সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যারা ঐ ঘটনার শিকার হয়েছেন তারা সবাই কৃষক। এ বছর, নাইজেরিয়ার সেনারা ঐ এলাকা থেকে বোক হামার জংগীদের হটিয়ে দেওয়ার পর সম্প্রতিই তারা গ্রামে ফিরে এসে ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG