অ্যাকসেসিবিলিটি লিংক

'ইয়েলো ফিভার' এখন, নাইজেরিয়ার এক নুতন উদ্বেগ 

নাইজেরিয়ায় গত মাসে যে 'ইয়েলো ফিভার' বা পীতজ্বর শনাক্ত করা হয়, তা দ্রুত ছড়িয়ে দেশটির ৩৬টি রাজ্যে এখন বহু লোককে সংক্রমিত করেছেI বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, এযাবৎ ৫৩০ জনের দেহে এই জ্বর শনাক্ত করেছে এবং ১৭২ জনের মৃত্যুর খবর জানায়I

নাইজেরিয়ায় এই ভাইরাসবাহী পীতজ্বর নিয়ন্ত্রণে আনাটা হবে শক্তকর I কারণ দেশটিতে একই সঙ্গে লাসা জ্বর, পোলিও, হাম, মাঙ্কি পক্স এবং কোলেরাসহ অন্যান্য সংক্রমক রোগ দেখা দিয়েছেI

WHO 'র মুখপাত্র, তারিক জাসরাভিচ বলেন, এছাড়াও বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা এখন নানবিক সঙ্কটের মুখেI

This item is part of
XS
SM
MD
LG